নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর নবাগত পুলিশ সুপার ইকবাল হোসেন শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।
মতবিনিময় সভায় মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ নির্মূল ও নওগাঁ শহরের যানজট নিরসনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান নবাগত এসপি। তিনি বলেন, মাদক ও জঙ্গিবাদ নির্মূল তাঁর প্রথম কাজ। এক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আমলে নেওয়া হবে না।
মতবিনিময়ে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও লিমন রায়, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাকিরুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন প্রমুখ।

গত ২ আগস্ট নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হককে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপির উপ-কমিশনার ইকবাল হোসেন।
স/অ










