নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু করেছে জেলা বিএনপি। শনিবার সকাল থেকে দলটির কেডির মোড় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি কে.সি. বদরুল আলম নয়ন।
এ সময় অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, যুগ্ম সম্পাদক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আমিনুর রহমান বিন্টু, শহর বিএনপির আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক নূরুন্নবী সাজা, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ডা. জাহিদুল, থানা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হায়দার টিপু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মিঠু, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শফিউল আজম টুটুল ও আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন মুক্তার উপস্থিত ছিলেন।

আগামী ২ মাস ব্যাপী এ কর্মসূচী চলবে বলে জানান দলটির নেতারা।
স/শ










