নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র” বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় কে ডি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক।
জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী জেলা শিক্ষা অফিসার নীলিমা আকতার জাহান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, রানীনগর উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর উপজেলার বামইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, মান্দা উপজেলার নহলা কালুপাড়া মাদরাসার সুপার রাজু আহম্মেদ এবং সদর উপজেলার শের-এ-বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ময়নুল হক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলার মোট ৪৯০টি স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধানদের হাতে ১৫ খন্ডের এক সেট করে স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র প্রদান করা হয়।
স/অ










