নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় বাণিজ্যিকভাবে ব্যবহৃত স্থাপনা ও জমিগুলোর বণিজ্যিক হারে ভূমি উন্নয়ন কর আদায়ে জনসচেতনতা সৃষ্টির বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন জেলার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ জাহাঙ্গীর আলম।
এরই অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে নওগাঁ শহরের বিভিন্ন বেসরকারি স্কুল, ক্লিনিক ইত্যাদি স্থাপনাসমূহে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি ঐসব স্থাপনার মালিকদের বাণিজ্যিক হারে ভূমি উন্নয়ন কর পরিশোধের আহ্বান জানান।
জানা যায়, নওগাঁ শহরে স্থাপনাগুলো বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলেও সেগুলোর ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হচ্ছে আবাসিক হারে। বেসরকারি স্কুল, ক্লিনিক এবং ইটভাটা হিসেবে এসব স্থাপনা এবং জমি ব্যবহৃত হচ্ছে। ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।

উল্লেখ্য, স্থাপনা এবং জমির প্রতি শতাংশের জন্য ভূমি উন্নয়ন কর ২০ টাকা এবং বাণিজ্যিক হার প্রতি শতাংশের জন্য ১শ টাকা নির্ধারিত রয়েছে।
স/বি










