নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় ব্যবসায়ী নেতাদের সাথে রাজশহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ চেম্বর অব কর্মাসের আয়োজনে রবিবার দুপুরে চেম্বার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পরিচালক আব্দুল খালেক, অমিয় কুমার দাস, জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, বেলকোন কোম্পানীর চেয়ার্যান বেলাল হোসেন এবং চাল ব্যবসায়ী আলহা্জ্ব নুুরুল ইসলাম প্রমুখ।
সহাকরী হাই কমিশনার অভিজিৎ চট্টোপধ্যায় ভারতের সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের সকল প্রতিবন্ধকতা যাতে দুর হয় এবং যাতে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারেন সে ব্যপারে ভারতীয় সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলে উল্লেখ করেন।
সভায় দু’দেশের ব্যবসা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ভিসা সহজীকরন বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স/অ










