সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
নওগাঁয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :
“থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৬ ফেষ্টুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার সকালে কে,ডি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা এর আয়োজন করেন।

 
এতে প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদা ইয়াসমিন।

 
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান প্রমুখ । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
স/অ