সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় বিজিবির সাঁড়াশি অভিযান: আটক ৭

নিউজ ডেস্ক১ জুলাই ২০১৭৩ মিনিট পড়া
নওগাঁয় বিজিবির সাঁড়াশি অভিযান: আটক ৭

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হওয়ার ঘটনায় কৃষ্ণসদা গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়েছেবিজিবি সদস্যরা । এতে অসংখ্য বাড়ী-ঘরের দরজা জানালা ছাউনির টিন ভাংচুর করেছে। আর এ ঘটনায় ওই গ্রামের শিশু, বৃদ্ধ ও মহিলাসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ঘটনাটি ঘটিয়েছে শনিবার ভোর রাতের দিকে। ওই গ্রামের বেশ কয়েকজন ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কৃষ্ণসদা গ্রামের অদুরে ফাঁকা মাঠে একদল চোরাকারবারী ও টহলরত বিজিবির মধ্যে সংঘর্ষ হলে চোরাকারবারীদের লাঠির আঘাতে দুই বিজিবি সদস্য মারাত্মক আহত হয়ে মাঠের মধ্যে পড়ে থাকেন। এ সময় অন্যান্য বিজিবি সদস্যরা কোন চোরাকারবারীদের আটক করতে না পেরে গ্রামে এসে তাদের দুর্ঘটনার কথা জানায়।

গ্রামের আব্দুল ওহাবসহ বেশ কয়েকজন ব্যক্তি কাঁধে করে আহত বিজিবিদ্বয়কে ক্যাম্পে পৌঁছে দিয়ে বাসায় ফিরে আসেন। এরপর ভোর রাতের দিকে অসংখ্য বিজিবি সদস্যরা ওই গ্রামে এসে ঘুমন্ত মানুষের উপর অতর্কিত হামলা চালিয়ে প্রায় প্রত্যেকের বাড়ির দরজা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজসহ শিশু, মহিলা, বৃদ্ধ, বৃদ্ধা সকলের উপর হামলা চালিয়ে আহত করে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ সময় বিজিবির লাঠি ও লাথির আঘাতে বুলবুল হোসেন এর স্ত্রী মাসকুরা খাতুন (৩৫), সামাদ আলীর স্ত্রী আনোয়ারা খাতুন (৪০), ইসমাইল হোসেন এর স্ত্রী সাবিনা খাতুন (৩০), আলতাফ হোসেন (৭৩) এবং পাশ্ববর্তী আলাদিপুর গ্রামের আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসা শিশু মমিন (১০), আশরাফুল ইসলাম (৮) মারাত্মক জখম হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। আহত দুই বিজিবিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার জেরে গ্রামের এখলাস আলীর ছেলে রুবেল হোসেন (২৫), রহবুল আলীর ছেলে তসলিম উদ্দীন (২৩), তার ভাই এসএসসি পরিক্ষার্থী ছাত্র মুসলিম (১৪), মৃত: মেহের আলীর ছেলে বৃদ্ধ আব্দুস সামাদ (৮৫) তার ছেলে রায়হান আলী (১৫), ইউসুফ মন্ডল এর ছেলে সাহেব আলী (২৫), ইউসুফ কাপুড়িয়ার ছেলে হাবিবুল্লা (২৩)সহ ৭জনকে ঘুম থেকে তুলে নিয়ে এসে চোরাকারবারী সেজে রাতেই থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছেন।

এ বিষয় হাপানিয়া বিজিবি ক্যাম্পে অবস্থানরত ১৪ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খিজির খানের সাথে কথা হলে তিনি ঘটনাটি অস্বীকার করে সিল্কসিটি নিউজকে বলেন, সেখানে নির্যাতন কিংবা মারপিটের মতো কোন ঘটনা ঘটেনি। রাতে বিজিবি সদস্যরা দুটি গরুসহ ৭জন চোরাকারবারীকে আটক করে থানায় সোপর্দ করেছে।

তবে উপজেলার ২নং গোয়ালা ইউপির চেয়ারম্যান মোখলেছুর রহমান মুকুল ঘটনার সত্যতা স্বীকার করে সিল্কসিটি নিউজকে জানান, রাতেই ক্যাম্প কমান্ডার আব্দুর রাজ্জাক চোরাকারবারীর হামলায় দুই বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি তাকে জানানো হয়। কিন্তু শনিবার সকালে ক্যাম্প এলাকায় গিয়ে তিনি কৃষ্ণসদা গ্রামে বিজিবির হামলা ও অভিযানের বিষয়টি জানতে পারেন। স্ব-চোখে ঘটনাগুলি দেখে ও শুনে তিনি বিজিবির ন্যাক্কারজনক এই ঘটনাকে ধিক্কার জানান।
স/শ