নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় সড়ক দূর্টনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় শহর বাইপাস সড়কের বরুনকান্দি নামকস্থানে একটি চলন্ত বাসের নিচে চাপা পড়লে মটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ তোরিকুল ইসলাম এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার সময় ঢাকা মেট্র-ব-১১-১০৮৭ নম্বরের এস পি ট্রান্সপোর্ট নামের বাসটি যাত্রীবিহীন অবস্থায় ঐ বাসের হেলপার বাইপাস সড়কধরে পূর্বদিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আাসা মটরসাইকেলটিকে চাপা দিয়ে বাসটি পাশে গভীর খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই শিবপুর মহল্লার মৃত জব্বার মেম্বারের ছেলে সোহেল রানা এবং বরুনকান্দি মহল্লার মোঃ সাত্তার মন্ডলের ছেলে মাসুদ রানা মর্মান্তিকভাবে মৃত্যুবরন করে।

সংবাদ পেয়ে পুলিশ, স্থানীয় জনগন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
স/আ










