সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইএটি অ্যাপস্ বিষয়ক প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৭৩ মিনিট পড়া
নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইএটি অ্যাপস্ বিষয়ক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় ইউএসএআইডি(টঝঅওউ) এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে রিড প্রকল্পের উদ্যোগে ইনস্ট্রাকশনাল এডজাষ্টমেন্ট টুলস ( আইএটি) অ্যাপস্ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে| সোমবার স্থানীয় এনজিও মৌসুমির প্রশিক্ষণ কক্ষে দুটি ব্যাচে যথাক্রমে ২৪-২৫ ও ২৬-২৭ জুলাই তারিখ দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির সংশ্লিষ্ট বাংলা শিক্ষক এই প্রশ্নপত্র ব্যবহার করে শিক্ষার্থীদের পঠন দক্ষতার অগ্রগতি যাচাই করেন। সংশ্লিষ্ট বাংলা শিক্ষক একজন একজন করে শিক্ষার্থীর মৌখিক মূল্যায়ণ করে থাকেন। এই প্রশ্নপত্র শিক্ষক শিক্ষার্থীদের পড়তে শেখার ৫ টি উপাদানের (১.বর্ণজ্ঞান, ২. ধ্বনিসচেতনতা, ৩. শব্দভান্ডার, ৪. সাবলীলতা ও ৫. বোধগম্যতা) অবস্থান যাচাই করেন।

এতে ৬ উপজেলার উপজেলা শিক্ষা অফিস থেকে নির্বাচিত ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের এবং আরডিআরএস বাংলাদেশ-রিড প্রকল্পের কর্মকর্তাবৃন্দ আইএটি অ্যাপস্ বিষয়ক প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আমিরুল ইসলাম প্রশিক্ষণটি উদ্বোধন করে বলেন, শিক্ষার্থীদের পড়তে শেখার ৫টি উপাদানের মাধ্যমে পড়া চর্চা এবং পাঠাভ্যাস তৈরি এবং সর্বোপরি শুদ্ধ উচ্চারণে মাতৃভাষা শিক্ষা নিশ্চিতকরণে রিড প্রকল্প কাজ করে যাচ্ছে। সেভ দ্য চিলড্রেনের রিড প্রকল্পের সিনিয়র ম্যানেজার জনাব রওনক চন্দ্র মোহন্ত বলেন, “৩টি জেলার ৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলক ভাবে এই আইএটি অ্যাপস্ ব্যবহার শুরু হতে যাচ্ছে। এই প্রক্রিয়াটি বাংলাদেশ সরকারের ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে”।

এছাড়াও সেভ দ্য চিলড্রেন নওগাঁর ম্যানেজার অপারেশন জনাব মো: শফিকুল ইসলাম সহ আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলার ছয়টি উপজেলার (নওগাঁ সদর, রাণীনগর, মহাদেবপুর, ধামুইরহাট, সাপাহার ও পোরশা) মধ্যে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অ্যাপস্টি ব্যবহৃত হবে। এ মূল্যায়ন প্রক্রিয়া মূলত বাংলা শিক্ষকদের জন্য অত্যন্ত কার্যকরী যাতে তারা শিক্ষার্থীদের বর্তমান অবস্থান নির্ণয় ও সে অনুযায়ী বাংলা পাঠ কৌশল নির্ধারণ করবেন। ফলে শিক্ষকগণ শিশুদের বাংলা বিষয়ে ধ্বনিসচেতনতা, বর্ণজ্ঞান, শব্দভান্ডার, সাবলীলতা ও বোধগম্যতা যাচাই শেষে তাৎক্ষনিক ফলাফল পাবেন। যাচাই শেষে ঐ শিক্ষকগণ শ্রেণিকক্ষে যাচাইকৃত শিক্ষার্থীর ফলাফল অনুযায়ী শিখন নিশ্চিত করতে নির্দেশনার কাঙ্খিত পরিবর্তন আনতে পারবেন।

সেভ দ্য চিলড্রেন বিশ্বাস করে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এই অ্যাপস্ ব্যবহারের মাধ্যমে উন্নয়ন প্রয়োজন এমন শিক্ষার্থীদের চিহ্নিত করতে পারবেন, চিহ্নিত করতে পারবেন পড়তে শেখার কোন উপাদানের সামর্থ্য অর্জনে শিক্ষার্থীর বেশি অসুবিধা হচ্ছে, উন্নয়ন প্রয়োজন এমন শিক্ষার্থীদের জন্য শিক্ষক তাঁর নির্দেশনায় কাঙ্খিত পরিবর্তন আনতে পারবেন।

সর্বোপরি, শিক্ষক সরাসরি শিক্ষার্থীদের ফলাফল দেখতে পারবেন। ফলে শিক্ষকগণ শ্রেণিকক্ষে পড়তে শেখার কার্যকরি কৌশলগুলো প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের চিহ্নিত সমস্যার দ্রুত সমাধান সাপেক্ষে অধিকতর কার্যকর ভাবে বাংলা শিখনফল অর্জন করতে সক্ষম হবে।
স/শ