সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় পাঠ্য পুস্তক উৎসবে নতুন বই বিতরন শুরু

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় পাঠ্য পুস্তক উৎসবে নতুন বই বিতরন শুরু

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় মোট ৫৬ লক্ষ ৩৭ হাজার ২৯৬টি বই বিতরনের লক্ষ্যমাত্রা নিয়ে বই উৎসব পালিত হয়েছে। রবিবার সকালে শহরের ৩টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে এবং ১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের নতুন বই বিতরনের মধ্যে দিয়ে পাঠ্য পুস্তক দিবস উৎসব পালিত হয়।

 

নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক নওগাঁ জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কে,ডি সরকারী উচ্চ বিদ্যালয় এবং চকএনায়েত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শ্রেনীর নতুন পাঠ্য পুস্তক বিতরণের শুভ উদ্ধোধন করেন।

 
নওগাঁ জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান এবং চকএনায়েত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আমিরুল ইসলাম।

 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার রেজাউল বারী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জালাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক অফিসার দুলাল আলম, জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল, কেডি স্কুলের প্রধান শিক্ষক নাসরিন বানু প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই উপহার দেন।

 
নওগাঁ জেলার জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুল ইসলাম জানান, এ বছর জেলায় মাধ্যমিক পর্যায়ে ৪৪ লাখ ৪৭ হাজার ৯২৯টি, দাখিল পর্যায়ে ৬ লাখ ৬৮ হাজার ৪৮০টি, এবতেদায়ী পর্যায়ে ৩ লাখ ১৫ হাজার ৭৭০টি, এসএসসি ভোকেশনাল পর্যায়ে ৫৮ হাজার ৩শটি, দাখিল ভোকেশনাল পর্যায়ে ৩ হাজার ৫০টি এবং ইংরেজী ভার্সন পর্যায়ে ১ হাজার ৪৭৩টি বিতরণ করা হবে।

 
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আমিরুল ইসলাম জানান, জেলায় প্রাথমিক পর্যায়ে মোট ১৪ লাখ ২ হাজার ২৯৪টি বই বিতরণ করা হবে।
স/শ