নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁ সদর উপজেলার ৮৬জন নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এসব মেশিন বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১১৭ জোড়া ব্রেঞ্চ ও ১৫৪টি ফ্যান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক শাহনাজ মালেক, সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু ও এলজিইডির উপজেলা প্রকৌশলী রেজাউল করিম উপস্থিত ছিলেন।
স/শ










