সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় নানা আয়োজনে নবান্ন উৎসব পালিত

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
নওগাঁয় নানা আয়োজনে নবান্ন উৎসব পালিত

নওগাঁ প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার নবান্ন উৎসব পালিত হয়েছে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক (ডিসি) ড. আমিনুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

 
পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ আবদুল মালেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিসি আমিনুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আব্দুল্লাহেল বাকী প্রমুখ।

 
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।   এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় পিঠা উৎসবের। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন পিঠা প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

 
এছাড়া জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নওগাঁ জেলা শাখা নবান্ন উৎসব উপলক্ষে শহরের সমবায় অফিস চত্বরে আলোচনা সভা, পিঠা উৎসব এবং সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

 
জেলার নিয়ামতপুর, ধামইরহাট, সাপাহার ও মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালিত হয়েছে।
স/শ