নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
নওগাঁয় নিজস্ব জমিতে ধান রোপনের সময় প্রতিপক্ষের হামলায় ২ জন দিনমজুর আহত হয়েছেন। তাঁদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
নওগাঁ সদর রউপজেলার বলিহার ইউনিয়নধীন কিশমত কসবা গ্রামে এ মারপিটের ঘটনা ঘটেছে।
এজাহারসুত্রে জানা গেছে, এই গ্রামেস খতিয়ান নং সাবেক ৩০৮ ও ৫৬৯ হাল ৫২৬ ও ৪৬৭ এস এ ২/৩৬ ও ২১৪/গ১ দাগ নং সাবেক ১৬৪ ও ১৬৫, হাল ২১৩ ও ২১৪ জমির পরিমান পুকু ১দশমিক শুন্য ৪ এবং পুকুর পাড় ২ দশমিক ৪৫ একর যা পৈত্রিকসূত্রে দীর্ঘদিন ধরে ঐ গ্রামের মৃত মাবুদ বক্স-এর ওয়ারিশগণ ভোগদখল করে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত ৩ আগষ্ট সকাল ৮টায় উক্ত মাবদু বক্সের পুত্র মোঃ মোজাম্মেল হক ৫ জন দিনমজুর সাথে নিয়ে উক্ত পুকুর পাড়ের সম্পত্তিতে ধান রোপন করতে যান। ধান রোপন করতে থাকা অবস্থায় মহাদেবপুর উপজেলার ভীমপুর দক্ষিনপাড়া’র নিশিকান্তের পুত্র শ্রী সুবোল চন্দ্র ও মৃত ভাদুর পুত্র গিরেন চন্দ্র, নওগাঁ সদর থানার কিসমত কসব্ াগ্রামের শ্রী সমেশ-এর পুত্র কাঞ্চন চন্দ্র, শী চৈতন্যের পুত্র দশরত, গাবলের পুত্র ফটিক চন্দ্র এবং শ্রী নারায়নের পুত্র ভোজন সংবদ্ধ হয়ে লাঠিসোটা কোদাল ও লোহার সাবল নিয়ে দিনমজুরদের উপর হামলা চালায়। এতে দিনমজুর কিশমত কসবা গ্রামের মৃত যতন খাঁঁ’র পুত্র মোঃ ময়েন উদ্দিন (৪৫) এবং মোঃ জসিমুদ্দিন (৫০) মারাত্মকভাবে আহত হয়েছেন। জসিমুদ্দিনের পিঠে ও পায়ে আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত হয়েছেন। মোঃ মযেন উদ্দিনের বাঁম হাত ভেঙ্গে মারাত্মক আহত হয়েছে।
এই জমি নিয়ে ইতিপূর্বেও একই ধরনের ঘটানয় মামলা দায়ের হয়েছিল। নওগাঁ সদর থানার নহকারী কমিশনার ভুমি সেই বিষয়ে তদন্ত করে গত ২০১৪ সালের ২ শে জানুয়ারী স্বাক্ষরিত এক আদেশে উক্ত সম্পত্তির প্রকৃত মালিক মৃত মাবুদবক্সের এবং সেই সুবাদে বর্তমানের তাঁর বৈধ ওয়ারিশদের বলে উল্লেখ করেছেন।
স/অ










