সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
বর্নাঢ্য সাইকেল র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে নওগাঁ জিলা স্কুল মাঠ থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে র‌্যালীটির উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও রাকিবুল আকতার, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রতিটি সাইকেলের সামনে ‘অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, বাসা ভাড়া দেওয়ার পূর্বে ভাড়াটিয়ার সম্পর্কে খোঁজ নিন, সন্ত্রাস নয় শান্তি চাই- শঙ্কামুক্ত জীবন চাই, পুলিশই জনতা- জনতাই পুলিশ, জঙ্গিবাদ মানবতার শত্র“, বাল্যবিবাহ রোধ করি-সুস্থ সবল জীবন গড়ি, যৌতুক প্রথা বাদ দিন, সামনে আসবে শুভ দিন’ ইত্যাদি স্লোগান সম্মলিত প্লাকার্ডে জনসাধারনদের সচেতন করা হয়। র‌্যালীতে প্রায় পাঁচশতাধিক সাইকেলে অংশ নেয়।

র‌্যালী শেষে পুলিশ লাইন্স ড্রিল শেড-এ দিবসটির তাৎপর্য তুলে ধরে শহরের জেলা পুলিশ লাইনস্ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান-এর সভাপতিত্বে আয়োজিত এ আলোচনাসভায় পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল বক্তব্য রাখেন।

এ সময় জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরে সেখানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের উপর গম্ভীরা পরিবেশন করা হয়। এছাড়াও বিকেলে এ উপলক্ষে টেনিস মাঠে টেনিস প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
স/শ