নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
দেশের অন্যতম বৃহৎ বেসরকারী উন্নয়ন সহযোগী আশার সহকারী শাখা ব্যবস্থাপক (এবিএম)দের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দিন ব্যাপী অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিক ম্যানেজার নওগাঁ জেলা সদর মামুন অর রশিদ।
৩৮জন সহকারী শাখা ব্যবস্থাপক (এবিএম)দের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন আশা’র রাজশাহীর ডেপুটি ফিল্ড এডমিনিস্ট্রেশন আবু নওশের মোঃ ফাহাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ রেজাউল করিম, আশা’র নওগাঁ জেলার অডিট ম্যানেজার অরবিন্দ সরকার।
সভায় এবিএমদের কর্মদায়িত্ব, কৃষি ভিত্তিক বড় ঋন সহ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার আবুল কালাম আজাদ, জাওহারুল ইসলাম, ইয়াহিয়া, আব্দুল কাদের, হারুন অর রশিদ, অজয় কুমার দাস এবং আরএম(এগ্রিঃ) সাইফ উদ্দিন।
স/অ










