সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নওগাঁয় অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি নওগাঁঃ  
নওগাঁর নিয়ামতপুরে একটি অটোমেটিক আমেরিকান ০৭.৬-৫ পিস্তল ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ আতাউর নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

 
থানা সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সার্কেল অফিসার (নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর) আব্দুর রাজ্জাক খানের নেতৃত্বে নিয়ামতপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মুকুল হোসেন, উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) চিত্তরঞ্জন, এমরান ও কনস্টেবল আতিকসহ অভিযান চালিয়ে উপজেলার বাহাদুরপুর ইউপির মাস্তান মোড়ে কালামের দোকানের সামনে থেকে নওগাঁ জেলার মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের সাইফুদ্দিনের ছেলে আতাউর রহমান (২১) কে একটি অটোমেটিক আমেরিকান ০৭.৬.৫ পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।

 
এ বিষয়ে মান্দা সার্কেল অফিসার আব্দুর রাজ্জাক খান বলেন, আমি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তলসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

 
আতাউর একজন অস্ত্র ব্যবসায়ী সে পিস্তলটি বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল। সংবাদ পেয়ে নিয়ামতপুর উপজেলার মাস্তান মোড় থেকে আতাউরকে পিস্তলসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান তিনি।

 

স/আ