সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ শহর ও সাপাহার থেকে অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতনন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের কলেজ পাড়া মহল্লার পরিত্যাক্ত স্থান থেকে অজ্ঞাত (৩৪) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা একটি ঝোঁপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই নারীর মরদেহটি উদ্ধার করে। ওই নারীর পরনে লাল রঙের ছায়া ও ব্লাউজ ছিল।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। তবে এটি হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা এখনও নিশ্চিত নয়। মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর দিকে, সাপাহারে একটি খাড়ি থেকে অজ্ঞাতনামা (৩৩) এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার তিলনা ইউনিয়নের কুতুরবাড়ি খাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, স্থানীয়রা খাড়িতে অজ্ঞাত ওই মহিলার লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, এটি হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

স/আ