মান্দা সংবাদদাতা:
নওগাঁর মান্দায় অবহেলিত সুবিধা বঞ্চিত মাউল গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ভাঙ্গা ইট দিয়ে সংস্কার করেছেন।
আজ বুধবার সরেজমিনে গিয়ে স্থানীয়দের মধ্যে, আবুল কাশেম, গুলবর রহমান, আজিজ, ফজের হোসেন সহ প্রায় শতাধিক লোকজনের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ১১নং কালিকাপুর ইউনিয়নের মাউল উত্তরপাড়া হতে সজনীপুর মোড় পযন্ত রাস্তাটি দীর্ঘদিনযাবত সংস্কারের অভাবে জনসাধারনের চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

ওই এলাকার শতকরা ৯০ভাগ মানুষ কৃষি পণ্যের উপর নির্ভরশীল। খরার মৌসুমে রাস্তা দিয়ে কোন রকম চলাচল করা সম্ভব হলেও বর্ষার মৌসুমে চলাচলের জন্য রাস্তাটি অযোগ্য হয়ে পড়ে।
ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাস ও এলাকাবাসী আরো জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের জন্য বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পরেও কোন প্রতিকার হয়নি। মাউল গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শুধু রাস্তাটি চলাচলের অযোগ্যর কারনে বিদ্যালয়টিতে উন্নতমানের শিক্ষক আসার কিছুদিনে মধ্যে অন্য জায়গার স্কুলে বদলি হয়ে চলে যায়। এতে করে কমলমতি শিক্ষাথীদের পাঠদানের ব্যাহত ঘটেছে। ওই রাস্তা দিয়ে কয়েক গ্রামের মানুষ বৌরো মৌসুমে ধান কাটামাড়ায় করে নিয়ে য়ায়। গ্রামের লোকজন বর্ষার সময় তাদের কৃষি পণ্য সময় মত বাজারজাত করতে পারেন না। বিশেষ করে মাউল গ্রামে উচ্চবিদ্যালয়,কলেজ না থাকায় বর্ষা মৌসুমে ছেলে মেয়েরা স্কুলে,কলেজে যেতে পারে না।
রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এলাকাবাসী সেচ্ছাশ্রমে প্রায় ২কিলোমিটার রাস্তা ভাঙ্গা ইট দিয়ে সংস্কার করেছে। এলাকাবাসী রাস্তাটি দ্রুত পাকা করনের জন্য বস্ত্র ও পাট মন্ত্রী ও স্থানী সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
স/অ










