নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁ জেলায় ৭২৬টি দূর্গাপূজা মন্ডপের অনুকুলে বিশেষ জি আর হিসেবে ৩৬৩ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্যান্ডেলের নানা খরচ সংকুলানের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে এই চাল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান জানিয়েছেন বিগত কয়েক বছর ধরে প্রতি বছর সরকারের এই সহযোগিতা প্রদান করা হয়ে আসছে।
এ বছর নওগাঁ জেলার ১১টি উপজেলায় জি আর বরাদ্দের পরিমান হচ্ছে, নওগাঁ পৌরসভায় ৫২টি মন্ডপের অনুকুলে ২৬ মেট্র্কিটন, সদর উপজেলায় মোট ৫৩টি মন্ডপের অনুকুলে ২৬ দশমিক ৫ মেট্রিকটন, রানীনগর উপজেলায় ৪২টি পূজা মন্ডপের অনুকুলে ২১ মেট্রিকটন, আত্রাই উপজেলায় ৪৮টি পূজা মন্ডপের অনুকুলে ২৪ মেট্রিকটন, মহাদেবপুর উপজেলায় ১৪৬টি পূজামন্ডপের অনুকুলে ৭৩ মেট্রিকটন, বদলগাছি উপজেলায় ৮৯টি পূজামন্ডপের অনুকুলে ৪৪ দশমিক ৫ মেট্রিকটন, মান্দা উপজেলায় ১১০টি পূজামন্ডপের অনুকুলে ৫৫ মেট্রিকটন, পোরশা উপজেলায় ২০টি পূজামন্ডপের অনুকুলে ১০ মেট্রিকটন, সাপাহার উপজেলায় ১৩টি পূজামন্ডপের অনুকুলে ৬ দশমিক ৫ মেট্রিকটন, নিয়ামতপুর উপজেলায় ৫৭টি পূজামন্ডপের অনুকুলে ২৮ দশমিক ৫ মেট্টিকটন, পত্নীতলা উপজেলায় ৭৩টি পূজামন্ডপের অনুকুলে ৩৬ দশমকি ৫ মেট্রিকটন এবং ধামইরহাট উপজেলায় ২৩টি পূজামন্ডপের অনুকুলে ১১ দশমিক ৫ মেট্রিকটন।

নওগাঁ পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মলকৃষ্ণ সাহা এ ব্যাপারে বলেছেন, ইতিমধ্যে সবগুলো পূজা মন্ডপে জি আর-এর বরাদ্দ পেয়ে গেছে। এই বরাদ্দ পেয়ে দূর্গাপূজার আয়োজনকারীরা মোটামুটি খুশি হয়েছেন।
স/শ










