নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাপায় আতিকুল ইসলাম নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। উপজেলার নওহাটা-মহাদেবপুর আঞ্চলিক সড়কের শ্যামপুর গ্রামের মোড়ে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভ্যানের যাত্রী সৌরভ নামে এক জন আহত হয়েছেন।

মহাদেবপুর থানার ওসি সাবের রেজা জানান, উপজেলার নওহাটা-মহাদেবপুর আঞ্চলিক সড়কের সরস্বতি বাজার থেকে আতিকুল ইসলাম ভ্যান যোগে তিন যাত্রী নিয়ে তেরমাইল নামক বাজারে যাচ্ছিলেন। ঘটনাস্থলে ভ্যানটি পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে এই দূঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ভ্যান চালক আতিকুল ইসলাম মারা যান।
সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/অ










