সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় হাজতির মৃত্যু

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০২৩১ মিনিট পড়া
নওগাঁয় হাজতির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় আনোয়ার হোসেন বাবু (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ এপ্রিল) ভোরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ার হোসেন মাদক মামলার আসামি ছিলেন।

তিনি নওগাঁ সদর উপজেলার কীত্তিপুর সরদারপাড়া এলাকার বাসিন্দা।

জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ বলেন, নিহত আনোয়ার হোসেন একটি মাদক মামলার আসামি। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে কারাগারে আসেন। আগে থেকে তার হাইপারটেনশন ও ডায়বেটিস ছিল।আজ শুক্রবার ভোরে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।