সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় ব্রিজের নিচে মিললো মাদরাসা ছাত্রের মরদেহ

নিউজ ডেস্ক২৬ জুন ২০২৩১ মিনিট পড়া
নওগাঁয় ব্রিজের নিচে মিললো মাদরাসা ছাত্রের মরদেহ

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ জুন) সকালে মরদেহ এ উদ্ধার করেছে পুলিশ।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১ সপ্তাহ থেকে নিখোঁজ ছিল সাকিব। সোমবার সকালে বদলগাছী উপজেলার বর্ষাইল-মাতাজি সড়কের ভবন নামক স্থানে ব্রিজের নিচ তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরিবারের লোকজন সাকিবের পরিচয় শনাক্ত করে।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।