নওগাঁ

নওগাঁয় ট্রাক্টরচাপায় শিশু নিহত

Silk City২৫ জুলাই ২০২৪১ মিনিট পড়া

 

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ট্রাক্টরচাপায় সিফান হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলার কাদিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত কাদিপুর গ্রামের মুমিন হোসেনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, সকালে বাড়ির সামনে খেলা করছিল সিফান। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাক্টরচালক ও হেলপারকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।