সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল তদন্ত ওসি হলেন লুৎফর রহমান

নিউজ ডেস্ক১৪ মে ২০২৪২ মিনিট পড়া
নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল তদন্ত ওসি হলেন লুৎফর রহমান


আত্রাই প্রতিনিধি:
কর্মক্ষেত্রে সাফল্যের জন্য নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। ও নওগাঁ জেলার শ্রেষ্ঠ (তদন্ত) ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন একই থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান।

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই ঘোষণা প্রদান করা হয়।

সভাশেষে জেলার পুলিশ লাইনে শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ তদন্ত ওসি‘র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ফৌজিয়া হাবিব খান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ। এমন শ্রেষ্ঠত্ব প্রদান করায় জেলার পুলিশ প্রধানসহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ওসি সেলিম রেজা ও ওসি (তদন্ত) লুৎফর রহমান।

এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, যেকোনো পুরস্কারই একজন মানুষকে শ্রেষ্ঠ কর্মদক্ষতা প্রদর্শনের মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে নিতে পাথেয় হিসেবে কাজ করে। তাই পুলিশি সেবাকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করার নিমিত্তে কাজের শ্রেষ্ঠত্ব হিসেবে প্রতি মাসে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশে কর্মরত সদস্যদের অনুপ্রেরণা প্রদান হিসেবে এই সম্মাননা প্রদান করে আসছি। আমি আশাবাদী এমন পুরস্কার পুলিশ সদস্যদের মাঝে নিপুণভাবে নিজেদের দায়িত্ব সম্পাদন করার ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে। আগামীতেও জেলা পুলিশের এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।