সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
নওগাঁ

নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁয় পুলিশ লাইনস ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বিদায়ী (বদলী) অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিশেষ শাখা ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার পত্নীতলা সার্কেলের ইয়াছিন আলী, সহকারী পুলিশ সুপার সদর দপ্তর মোহসিন, বিদায়ী আর আই সামসুল আলম, রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান, ডিবির ওসি জাকিরুল ইসলাম, এস আই আনোয়ার হোসেন, এস,আই জান্নাতুল ফেরদৌসী ও এ,এস,আই মিজানসহ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালে ১৫ আগষ্ট সর্বকালের সর্বশ্রেষ্ট্র বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতিপয় ঘাতক দ্বারা স্বপরিবারে নৃশংস ভাবে হত্যা করা হয়।

এবিষয়ে বিস্তারিত আলোকপাত করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়। তিনি জেএমবি বা জঙ্গী সংগঠন যেন দেশের ভাবমুর্তি নষ্ট করতে না পারে সে বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং পুলিশ বাহিনীদেরকে সর্তক থাকার পরামর্শ দেন।

পুলিশ সুপার বিদায়ী (বদলী) অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, চাকুরী থেকে অবসরকালীন বিদায়ী আর আই সামসুল হক, টিএস,আই হায়দার আলী, কন্সটেবল আব্দুর রহমান, মনির উদ্দীন, এনামুল হক, জাফর উলাহ, মতিউর রহমান, মীর বদরে আলম ও লুতফর রহমানকে ফুল, ক্রেষ্ট ও প্রীতি উপহার দিয়ে বিদায় সংবর্ধনা জানান।

পরে পুলিশ লাইন্স মসজিদ সংলগ্ন গেটের নির্মান কাজের এবং ১নং গেটের নবনির্মিত ডিবিবিএল ব্যাংকের এটিএম বুথের ফিতা কেটে ও ফলক উন্মোচন করে শুভ উদ্ধোধন করেন। এসময় পুলিশের কর্মকর্তাবৃন্দরা, জেলা প্রেস ক্লাব ও মডেল প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।