সিল্কসিটি নিউজ ডেস্ক :
কৃষক ভাইদের উদ্বুদ্ধ করার জন্য এখানে এসেছি। তাদের আগ্রহ বাড়াতে সরকার সার ও কৃষি যন্ত্রপাতি ভরতুকিতে দিচ্ছে- যোগ করেন মন্ত্রী।
তিনি হবিগঞ্জ সদর উপজেলার রিচি হাওরে মোবাইল ফোনের অ্যাপের কার্যকারিতা যাচাই করেন এবং উচ্চ ফলনশীল বোরো ধানের প্রদর্শনীর ফসল কাটা উৎসবে অংশ নেন। এরপর তিনি মাঠদিবসের অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার এতে সভাপতিত্ব করেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।










