সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

ধরে নিয়ে যাওয়া ৬ বাংলাদেশিকে ফেরত দিচ্ছে মিয়ানমার

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ধরে নিয়ে যাওয়া ৬ বাংলাদেশিকে ফেরত দিচ্ছে মিয়ানমার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে অপহৃত ছয় বাংলাদেশি জেলে মুক্তি পাচ্ছেন। ২০১৬ সালের ৯ নভেম্বর সেন্টমার্টিনের অদূরে মিয়ানমারের পানিসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ তুলে তাদের গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা দেশটিতে সাজা ভোগ করেছেন। শুক্রবার মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ওই ছয় বাংলাদেশি জেলেকে ক্ষমা করে দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও। ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের এখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। মিয়ানমার নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

 

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের ৯ নভেম্বর ওই ছয় বাংলাদেশি জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে টেকনাফের কাছে মিয়ানমারের পানিসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ আনা হয়েছিল। তবে প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ায় যথাযথ প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে পাঠাবে মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন বিভাগ।

 

যে নৌকায় মাছ ধরার সময় বিজিপি তাদের তুলে নিয়ে নিয়ে যায় সেটির মালিক মো. নাসির উদ্দিন তখন জানিয়েছিলেন, বিকালে সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে মাছ ধরার সময় বিজিপি সদস্যরা জেলেদের ধাওয়া করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে নৌকাসহ ছয়জনকে অপহরণ করে বিজিপি।

সূত্র: বাংলা ট্রিবিউন