নিজস্ব প্রতিবেদক:
দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে দুর্গাপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা। শনিবার বেলা সাড়ে ১১ টায় পৌর এলাকার শালঘড়িয়ার নিগার মঞ্জিলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজশাহী জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশে অপরিচত কোনো রাজনৈতিক দলের নাম নয়। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ইসলামিক রাজনৈতিক দলের নাম। বাংলাদেশ নয় পাকিস্তান আমল থেকে শুরু করে অদ্যপতি প্রায় ৭৫ বছর যাবত এ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত ইসলামী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসময় তিনি আরো বলেন, মানুষের কাছে ভোট চেয়েছে ম্যান্ডেড দিয়েছে কেউ বা ম্যান্ডেড ছাড়াই ক্ষমতায় থেকেছে। ম্যান্ডেড ছাড়াই ক্ষমতায় থাকায় বিগত সরকার হ্যাট্টিক করেছে। ২০১৪-২০১৮-২০২৪ তিনটি নির্বাচন হয়েছে। তিনটি নির্বাচনে দুর্নীতি করে, ভোট ক্যাম্পেইন করে, ভোট চুরীর করে ভোট করেছে। তাদের ভোট চুরির ধরনও ছিলো তিন রকম। এবং তারা যে চরিত্র প্রকাশ করেছে, জাতীকে যা উপহার দিয়েছে, জাতী দির্ঘদিন অনাগত ভবিষ্যতে জাতী স্মরণ করবে, এটা ভুলে যাবার কথা নয়। আল্লাহ মেহেরবানী এ দুরবস্থা, এই রুদ্ধ দমবন্ধের পরিবেশ এ দেশের মানুষ ৫ আগস্ট রক্ত দিয়ে জীবন দিয়ে, বিদায় করতে সক্ষম হয়েছে।

এখন চলমান বাংলাদেশ, বর্তমান বাংলাদেশের পরিবেশ, আপনারা লক্ষ করছেন যে বাংলাদেশের যে নতুন স্বাধীনাতা আমরা বলছি, নতুন পরিবর্তন ,মানুষ যে আশায় বুক বেঁধেছে, স্বৈরাচার বিদায় নিয়েছে আমরা ভাবছি। প্রকৃত পক্ষে কয়েকজন লোক বিদায় গ্রহন করেছে। কিন্ত তাদের প্রেতাত্মা, তাদের তৈরি করা প্রশাসনে অনেকেই বসে থেকে তাদের ফিরিয়ে আনার ব্যাপারে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্গাপুর উপজেলা শাখার আমির সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়েতের সেক্রেটারি গোলাম মোর্তুজা, জেলা জামায়েতের সহকারী সেক্রেটারী নুরুজ্জামান লিটন, দুর্গাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম উদ্দিন, সহকারি সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক ফজলুল বারী সোহরাব, শ্রমিক নেতা হাজ্বী আমজাদ হোসেন প্রমূখ।









