সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, পৃথিবীর মানচিত্রে যে জাতি যত বেশি শিক্ষিত ও মেধাবী সে দেশ তত উন্নত। তাই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে ভবিষ্যৎ প্রজম্মকে শিক্ষিত ও মেধাবী করে গড়ে তুলতে হবে। ২০২১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ ও বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে শিক্ষার বিকল্প নেই।
আলহাজ্ব শামসুল আলম শাহ্ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের আয়োজনে সোমবার (৯ ্অক্টোবর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ২০১৬ সালের উপজেলার পিইসি, জেএসসি, এসএসসি, ইবতেদায়ী, জেডিসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফাহাদ পারভেজ বসুনীয়া, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, সাপাহার মডেল সর: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, কৃতি শিক্ষার্থী নাফিস ফুয়াদ নিবিড়, আখতার জাহান আখি, সুমাইয়া চৌধুরী, নাবিলা চৌধুরী প্রমুখ বক্তব্য প্রদান করেন। শেষে প্রধান অতিথি উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন।

স/বি










