জাতীয়

দেশে করোনায় গেলো আরও ১০ প্রাণ, নতুন আক্রান্ত ৩৪১ জন

নিউজ ডেস্ক১৬ এপ্রিল ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে দেশে নতুন করে আরো ১০ জন মারা গেছেন। সবমিলে বাংলাদেশ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৬০ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৪১ জন। সর্বমোট ১৫৭২। পরীক্ষা করা হয়েছে ২০১৯ জনের।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিনে এ তথ্য জানান।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সোয়া ১৯ লাখের বেশি। মারা গেছেন এক লাখ ১৯ হাজারেরও বেশি মানুষ। তবে সাড়ে চার লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

ট্যাগ: