দুর্গাপুর প্রতিনিধি:
আগামি ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে দুর্গাপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রলীগের সহসভাপতি ও দুর্গাপুর পুঠিয়া সংসদীয় আসনের সমন্বয়ক উজ্জল হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহসভাপতি খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের উপ স্কুল বিষয়ক সম্পাদক ও দুর্গাপুর পুঠিয়া সংসদীয় আসনের সমন্বয়ক সাদ্দাম হোসেন, বাগমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি নাদিরুজ্জামান মিলন, জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান মিঠু, আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সদস্য আতিক হাসান, মাসুদ রানা,শিমুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে আগামি ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ ব্যপক কর্মসূচি গ্রহণের একত্বতা প্রকাশ করেন।
স/অ










