দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দূর্গাপুরে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার আনারস প্রর্তীকে ৪৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও আওয়ামীলীক সমর্থিত প্রার্থী মাহবুব জামান ভুলু তালগাছ প্রাতীকে পেয়েছেন ৩১ ভোট।

অন্যদিকে ৮ নং সদস্য পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ তালা প্রতীকে ৮০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল কমি রেজা টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ০১ ভোট।
এছাড়াও সংরক্ষিত আসনে রাবেয়া খাতুন ফুটবল প্রতীকে ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মর্জিনা খাতুন স্যরী বেগম হরিণ প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।
রাজশাহী জেলা পরিষদ নির্বাচন দুর্গাপুরে শান্তি পুনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। তবে নির্ধারিত সময়ের ১ ঘন্টার আগেই সকল ভোট কাষ্ট হয়ে যায়।
এই উপজেলার মোট ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ছিলো ৮১জন । এর মধ্যে ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার ভোট প্রদান করেছেন।
স/অ










