রাজশাহীর খবর

দুর্গাপুরে পল্লী সমাজের উদ্যোগে চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০১৬১ মিনিট পড়া

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে পল্লী সমাজের উদ্যোগে চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বথতিয়ারপুর গ্রামের ব্র্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজন করে ২৪ নং পল্লী সমাজ।

এ সময় বিনা মুল্যে দরিদ্র মানুষের চোখ পরীক্ষা করা হয়। চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন চিকিৎসক খোরশেদ আলম।
ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেলুয়াবাড়ী ইউপি সচিব  আঃ ছামাদ, বখতিয়াপুর ডিগ্রী কলেজের অফিস সহকারী বাবুুল হোসেন, পল্লী সমাজের সভানেত্রী শাহারা বেগম, ক্যাশিয়ার শিরিনা বেগমসহ ওই এলাকার গর্নম্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সংগঠক মনোয়ারা বেগম।
স/শ