সদ্য প্রকাশিত
রাজশাহী

দুর্গাপুরে পঞ্চম জাতীয় বিদ্যুৎ জ্বালানি ক্যাম্পের উদ্বোধন

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুরে পঞ্চম জাতীয় বিদ্যুৎ জ্বালানি ক্যাম্পের উদ্বোধন

দুর্গাপুর প্রতিনিধি
পঞ্চম জাতীয় বিদ্যুৎ জ্বালানি ক্যাম্প ২০১৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ স্কাউট দুর্গাপুর শাখার আয়োজনে এই পঞ্চম জাতীয় বিদ্যুৎ জ্বালানি ক্যাম্প উদ্বোধন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর হেল সাফির সভাপতিত্বে ও উপজেলা স্কুউটএর সাধারণ সম্পাদক ক্রীড়া শিক্ষক আজিজুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন, উপজেলা আ,লীগের সাবেক সহসভাপতি একেএম সামসুল ইসলাম,দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক আমিনুল হক টুলু,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোফরান হালিম,দুর্গাপুর পল্লী বিদ্যুৎএর এজিএম রেজাউল করিম,দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র প্রামানিক,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম প্রমূখ।

স/অ