সদ্য প্রকাশিত
রাজশাহী

দুর্গাপুরে আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে মাছ লুট

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুরে আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে মাছ লুট

দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুর পৌর এলাকার শান পুকুরিয়ার গ্রামে একটি পুকুরে মাছ ধরার উপর আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে প্রায় ৭০ হাজার টাকার মাছ লুট করে নেয় ওই এলাকার প্রতিপক্ষরা।

 

এর আগে ওই এলাকার মসলেম উদ্দিন প্রাং আদালতে একটি মামলা দায়ের করেন।

 
মামলার বাদী মসলেম উদ্দিন প্রাং এর ছেলে মোস্তফা প্রাং জানান, তারা ওই পুকুুরটি দীর্ঘ দিন থেকে ভোগ দখল করে মাছ চাষ করে আসছিলেন। মঙ্গলবার সকালে একই এলাকার মামলার বিবাদী হানিফ, মাসুম, ইনসের আলী, আব্দুল মান্নান, হাফিজুল ইসলাম সহ ৫ থেকে ৭ জন ব্যক্তি ওই পুকুর দখল করার জন্য আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জেলে দিয়ে তারা জোর পুর্বক মাছ লুট করে।

 

খবর পেয়ে বাদি  পক্ষের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা দিতে গেলে তাদেরকে মারপিটের হুমকি প্রদান করে। পরে তারা সংখ্যাগরিষ্ঠ কম হওয়ায় প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে আসে।

 

উল্লেক্ষ্য এর আগে গত ৪ ডিসেম্বর আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে রাতের আধারে বিবাদী পক্ষের লোকজন ওই পুকুরে মাছ লুট করে।

স/অ