দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দুর্গাপুর মহিলা কলেজ হলরুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জাল হোসেন, দুর্গাপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক আজাহার আলী, উপজেলা মহিলা আ,লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারার একান্ত সচিব বদিউজ্জামান বদি।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু ওবাইদা মাসুম, সাংগঠনিক সম্পাদক, আব্দুল হালিম, জামিলুর রহমান পুট্ট, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি সাহাদত হোসেন, আ.লীগের নেতা আমিনুল হক টুলু,উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু,সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন,পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক আবুল বাশার,উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।
স/শ









