সদ্য প্রকাশিত
রাজশাহী

দুর্গাপর উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
দুর্গাপর উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

দুর্গাপুর প্রতিনিধি:

দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাজিবুল ইসলাম খান ও নেজারত শাখার আজহারুল ইসলামের বিরুদ্ধে জমির নাম খারিজের নামে  ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্তকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী বহরমপুর গ্রামের মৃত আসমত আলী ছেলে সাকবর আলী এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, দুর্গাপুর পৌরসভার বহরমপুর গ্রামের মৃত আসমত আলীর পুত্র সাকবর আলী তার নিজ নামিয় সম্পত্তি নাম খারিজের জন্য উপজেলা ভুমি অফিসে আবেদন করেন। উক্ত ভুমি অফিসার রাজিবুল ইসলাম খান পরপর দুই বার বিভিন্ন ওজুহাত দেখিয়ে মামলা খারিজ করে দেয়। পরে তৃতীয় দফায় আবার সে নাম খারিজে দিলে তাহার আবার ২৭ ডিসেম্বর  তারিখে শুনানীর জন্য দিন ধার্য হয়। উক্ত দিনে সকাল আনুমানিক ৯ টার দিকে সাকবর আলী অফিসে উপস্থিত হলে উপজেলা ভুমি অফিসের নেজারত শাখার আজাহারুল ইসলাম নাম খারিজ বাবদ সাকবর আলীর কাছে তার স্যারকে ২০হাজার টাকা প্রদান করতে হবে বলে জানান। তিনি তাহার কথা বিশ্বস না করে সাকবর আলী উপজেলা সহকারী কমিশনার ভুমি রাজিবুল ইসলাম খানের কাছে যায়। পরে তার কাছে জানতে চাইলে তিনি টাকা ছাড়া কাজ হয় না বলে পুর্নরায় আবারো ২০হাজার টাকা দাবি করেন। পরে ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আবারো তার আবেদন বাতিল করে দেয়।

 

এব্যাপারে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাজিবুল ইসলাম খানের সাথে মুঠো ফোনে কথা বলা হলে তিনি বিষয়গুলো সু-কৌসুলে এড়িয়ে যান।

স/অ