রাজশাহী

দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে রাস্তা উদ্ধার, যুবসমাজের উদ্যোগে ঢালাই কাজ সম্পন্ন

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের মুনাফের মোড় এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধের অবসান হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় যুবসমাজের উদ্যোগে রাস্তা উদ্ধার করে ঢালাই কাজ সম্পন্ন করা হয়।

জানা যায়, খাদেমুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে ওই রাস্তা নিয়ে স্থানীয়দের বিরোধ চলছিল। এতে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। বিষয়টি সমাধানে স্থানীয় তরুণরা এগিয়ে আসে এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রাস্তা পুনরুদ্ধারের উদ্যোগ নেয়।

পরবর্তীতে সকালের দিকে যুবকদের সম্মিলিত প্রচেষ্টায় রাস্তার দখলমুক্ত করা হয় এবং দ্রুত ঢালাই কাজ সম্পন্ন করা হয়। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগ ভবিষ্যতে এলাকায় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হবে।