সদ্য প্রকাশিত
মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা
খেলা

দ. আফ্রিকার কাছে হেরে অপেক্ষায় রুমানারা

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
দ. আফ্রিকার কাছে হেরে অপেক্ষায় রুমানারা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কায় আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। স্বাগতিকরা সিরিজ হেরেছিল ৪-১-এ।

আজ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০০ রানে গুটিয়ে যাওয়ার পর রুমানা আহমেদের দল ম্যাচ হেরেছে ৬ উইকেটে।

এই ম্যাচ হারলেও ‘বি’ গ্রুপের সেরা তিন দলের একটি হয়ে সুপার সিক্সে যাওয়ার পথেই আছে বাংলাদেশ। এর জন্য বাছাইপর্বের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে রুমানাদের।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তিনে। দুই ম্যাচ করে হারা স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি এখনো কোনো পয়েন্ট পায়নি।

পি সারা ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে মাত্র ১০০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল তিনজন- রুমানা ৩৯, সালমা খাতুন ১৬, সানজিদা ইসলাম ১৩।

দক্ষিণ আফ্রিকার হয়ে শাবনিম ইসমাইল ও সুন লুস নেন ৩টি করে উইকেট। নিকের্ক নেন ২ উইকেট।

ছোট লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৩৪ রান আসে লিজলে লির ব্যাট থেকে। বাংলাদেশের জাহানারা আলম, সুরাইয়া আজমিন, রুমানা ও সালমা নেন একটি করে উইকেট।

সূত্র: রাইজিংবিডি