খেলা

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই ফেভারিট, দাবি অধিনায়কের

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাঠের আগে যেন কথার লড়াই শুরু হয়েছে। অন্তত রহমত শাহর কথায় তেমনটাই মনে হচ্ছে।

তার মতে, বাংলাদেশ-জিম্বাবুয়ে নয়, ট্রফি জিতবে আফগানিস্তান।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আজ আবুধাবিতে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। বহুজাতিক টুর্নামেন্টের ফেভারিট কে এমন প্রশ্নের জবাবে রহমত বলেছেন, ‘আমার মনে হয় আফগানিস্তানই ফেভারিট। কারণ আমরা এখানেই বেশির ভাগ ম্যাচ খেলি, এটা আমাদের হোম ভেন্যু।

বাংলাদেশ ও জিম্বাবুয়েও ভালো দল। তবে হোম কন্ডিশন বিবেচনায় আমরা এগিয়ে থাকব।’
নিজেদের ফেভারিট মানলেও অন্যদের সমীহ করছেন রহমত। আফগানিস্তানের অধিনায়ক বলেছেন, ‘দুই দলই তাদের সেরা স্কোয়াড নিয়ে এসেছে।

ব্যাটিং ও বোলিং দুই দিক থেকেই তারা ভালো দল। তাই ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’
আফগানিস্তানের অভিযান শুরু হবে আগামী ১৯ অক্টোবর। সেদিন তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।