সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

তানোরে হতদরিদ্রদের মাঝে গরু ও পাওয়ারটিলার বিতরণ

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০২২১ মিনিট পড়া
তানোরে হতদরিদ্রদের মাঝে গরু ও পাওয়ারটিলার বিতরণ


তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে চারটি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ২৪ টি গরু ও ৪টি পাওয়ারটিলার বিতরণ করা হয়েছে। তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হতদরিদ্র ২৪ টি গ্রুপের মহিলাদের একটি করে ষাড় গরু এবং ৪ টি গ্রুপের হতদরিদ্র মহিলাদের একটি করে পাওয়ারটিলার বিনামূল্যে বিতরণ করেন।

বুধবার সকালে তানোর উপজেলা অডিটোরিয়াম হল রুমে বে-সরকারী এনজিও এফএইচ এসোসিয়েশনের আয়োজনে বিতরনী অনুষ্ঠানে এফএইচ তানোর এরিয়া অফিসের (ভারপ্রাপ্ত) ম্যানেজার নরেশ হাসদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিল্লাল হোসেন ও নরেন্দ্র নাথ তরফদার ।

এসময় আরো উপস্থিত ছিলেন, তানোর এরিয়া অফিসের কমিউনিটি টিম লিডার সাথি বেগম, শাহিনুর আক্তার , রিপন কিসক, এ্যাডমিন ও প্রকিউরমেন্টএ্যাসিসটেন্ট তপন সৌরভ কোরাইয়া, মনিটরিংএ্যসিসটেন্ট নুরনবী আলম, ট্যাকনিক্যালঅফিসার ফিশারিজ আবুল কাশেম, প্রমুখ।

এফএইচ ২০১৬ সাল থেকে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন, বাধাইড় ইউনিয়ন,কলমা ইউনিয়ন ও চান্দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার হতদরিদ্রদের সাবলম্বিন করতে এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে কাজ করে যাচ্ছেন।

এস/আই