রাজশাহীর খবর

তানোরে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ও জাতীয় মৎস্য সপ্তাহের সমাপণী

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

তানোর প্রতিনিধি:
রাজশাহী তানোরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলদ বৃক্ষ মেলা ২০১৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন রাজশাহী-১ আসনের সাংসদ ও রাজশাহী জেলা  আ’লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

 
এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি স্টল স্থান পেয়েছে।

 
এদিকে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সমাপণী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মাঝে পুরুস্কার বিতরণী করেন ।

 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তাআরাফাত সিদ্দিকী, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান  লুৎফর হায়দার রশীদ ময়না, সাবেক যুবলীগের সভাপতি ওহাব হোসেন লালু, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, মৎস্যজীবি, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু সন্ত্রাসী কর্মতৎপরতা এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ থেকে এর মোকাবেলা করতে হবে।
স/শ