তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরের মুন্ডুমালা বাজারের এক বাড়ি থেকে দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্নালংকার ও নগদ দুইলাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। সোমবার দুপুরে মুন্ডুমালা বাজারের মাথলেপাড়া আ:মান্নান মাষ্টারের বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।
মান্নান মাষ্টার জানান,মাথলে পাড়ার নজরুল মুন্সির বাড়িতে ভাড়াবাসায় থাকেন তিনি। সোমবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যাই। এ সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে চোরের দল বাড়ির মালিকের পার্শের ঘরের ছিকলি খুলে ঘরে প্রবেশ করে এবং দুটি আলমারি ভেঙ্গে নগদ দুইলাখ ১০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি ওজনের সোনার গহনা চুরি করে নিয়ে যায়।
তিনি আরো জানান,তার স্ত্রী-দুই মেয়ে চাঁপাইনবাবগঞ্জে শুশ্বর বাড়ি গত দুই দিন আগে বেড়াতে গিয়েছিল। বাড়িতে তিনি তালা মেরে প্রায় ৭ কিলোমিটার দুরে বহরলই উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করতে যান। সোমবার দুপুরে বাড়িতে এসে সুকেশের ডয়ার ভাঙ্গাসহ বিছানা এলোমেলো দেখতে পান। পরে প্রতিবেশিদের সহযোগিতায় বাড়ি তল্লাশি চালিয়ে টাকা ও গহনা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন।

মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ (এসআই) সামসুল হক জানান,মান্নান মাষ্টারের বাড়িতে চরির ঘটনায়, প্রাথমিক ভাবে তদন্ত করে সত্যতা মিলেছে। এই বিষয়ে মামলা করা হবে।
স/আ










