তানোর প্রতিনিধি:
‘আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি ও সন্ত্রাস রুখবই’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোর পৌরসভা টেকনিক্যাল অ্যান্ড বি,এম কলেজে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়ে। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ হলরুমে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ইলিয়াস আলী মৃধা।
সভায় বক্তব্য রাখেন কলেজ ম্যানেজিং কমিটির সদস্য অবসর প্রাপ্ত সার্জেন্ট মনিরুজ্জামান মনি, বাংলা বিভাগের প্রভাষক অসীম কুমার সরকার, ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বক্তারা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন শিক্ষার্থী দীর্ঘদিন অনুপস্থিত থাকলে অথবা চলাফেরায় রহস্যজনক মনে হলে দ্রুত শিক্ষক ও অভিভাবকদের অবগত করার জন্য অনুরোধ জানানো হয়।
স/শ
তানোরে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যালি ও আলোচনা সভা









