সদ্য প্রকাশিত
রাজশাহী

তানোরে গলায় ফাঁস দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
তানোরে গলায় ফাঁস দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরের মুণ্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর গ্রামে শফিকুল ইসলাম (৪৬)নামের একব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে পাকড়াপুকুর নামক স্থানের আমের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

 

ময়না তদন্তের জন্য শফিকুলের লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ(রামেক)হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শফিকুল পাঁচন্দর গ্রামের আব্দুর গফুরে ছেলে।

 

মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই সামসুল হক জানান, শফিকুল পরিবারের উপর অভিমান করে শনিবার দিবাগত রাতে কোন এক সময় গাছের ডালে দড়ি বেধে আত্মহত্যা করে। রোববার সকালে গ্রাম বাসী তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশ কে খবর দেয়।

 

এ ঘটনায় তানোর থানায় ইউডি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
স/শ