রাজশাহী

তানোরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

Silk City৯ জুন ২০২৪১ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে কিশোর আত্মহত্যা করেছে। আজ রোববার দুপুরে তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত যুবকের নাম আপেল (১৫)। সে তানোর উপজেলার কলমা ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর আপেল দীর্ঘদিন ধরে মানুষিক রোগে ভুগছিল । আজ রোববার দুপুরে মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর গ্রামের পানি নিষ্কাসনের খাড়ির ধারে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে প্রকাশনগর গ্রামের লোকজন আপেলকে গাছে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।