তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে কমিউনিটি পুলিশিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, নারীর প্রতি সহিংসতা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চৌবাড়িয়া বাজারে অনুষ্ঠিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কামারগাঁ ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আলাউদ্দীন আলী।

এ সময় বক্তব্য রাখেন এসআই রায়হান, যুবলীগ নেতা মোজাম্মেলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
স/শ










