আন্তর্জাতিক

ড্রোন হামলার আশঙ্কায় ন্যাটো সদস্য লিথুনিয়ার সর্তকতা জারি

নিউজ ডেস্ক২০ মে ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির সরকার। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

পাশাপশি বিমানবন্দরে যান চলাচলও স্থগিত করে।
বুধবার (২০ মে) বেলারুশ সীমান্ত দিয়ে একটি ড্রোন দেশটির আকাশসীমা লঙ্ঘন করায় এই জরুরি সতর্কতা জারি করা হয়। খবর রয়টার্স

বাল্টিক অঞ্চলে ধারাবাহিক নিরাপত্তা ঘটনাগুলোর মধ্যে সর্বশেষ ঘটনা। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রটি ভিলনিয়াস অঞ্চলে ট্রেন চলাচলও স্থগিত করে।

এটি প্রায় এক ঘণ্টা স্থায়ী ঠিল। ঘটনার সময় স্কুল ও কিন্ডারগার্টেনগুলোর শিশুদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে বলা হয়।

রাজধানীতে বসবাসকারী জনগণকে পাঠানো এক বার্তায় লিথুয়ানিয়ার সেনাবাহিনী বলেছেন, ‘অবিলম্বে একটি নিরাপদ স্থানে আশ্রয় নিন,আপনজনদের যত্ন নিন এবং নতুন নির্দেশনার জন্য অপেক্ষা করুন। ’

সর্তকতার ঘন্টাখানিক পরে বিমান ও ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

তবে দেশের কিছু অংশে এখনো বিমান চলাচল সংক্রান্ত সতর্কতা জারি রয়েছে।
ভিলনিয়াসের সংসদ ভবনেও একটি সতর্কবার্তা জারি করা হয়েছিল। যেখানে সংসদ সদস্য ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রবার্টাস কাউনাস বলেছেন, বিমানবাহিনী হুমকি নিষ্ক্রিয়ে কাজ করছে।

এরপরই ন্যাটোর একটি বিমান টহল দল সক্রিয় হয়।

লিথুয়ানিয়ার আকাশসীমায় শনাক্ত হওয়া একটি ড্রোনকে অকার্যকর করা হয় বলে যোগ করে তিনি ।
বাল্টিক দেশটি জানিয়েছে, গেল মঙ্গলবার ন্যাটোর একটি যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশে একটি সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।