আন্তর্জাতিক

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন তুরস্কের ফার্স্টলেডি

Silk City৯ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শপথ নেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্টলেডি ইমিনে এরদোগান।

বৃহস্পতিবার এক্সে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, সম্মানীত প্রফেসর মুহাম্মদ ইউনূসকে উত্তম শুভ কামনা জানাই। তিনি জাতিসংঘের এডভাইজরি বোর্ড অব ইমিনেন্ট পারসন অন জিরো ওয়েস্টের একজন সদস্য, এই বোর্ডের আমি চেয়ার। তিনি বাংলাদেশে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এ জন্য তাকে অভিনন্দন জানাই।

উল্লেখ্য, গতকাল রাতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন।