সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
বিপিএলের সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।

মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।
শুরুতে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখাপর্যন্ত ঢাকার সংগ্রহ ১৬ ওভারে ৫ উইকেটে ৯৯ রান। আউট হয়ে ফিরে গেছেন সাঙ্গাকারা (২), জয়াবর্ধনে (১১) ও মেহেদী মারুফ (২৫), রবি বোপারা (২০), সাকিব আল হাসান (০)।
এবারের আসরে তারকাসমৃদ্ধ দল নিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। চলতি আসরের প্রথম ম্যাচে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ঢাকা।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই খুলনা টাইটান্সের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রথম ম্যাচে হেরে গেছে নতুন দল রাজশাহী কিংস। এই দলটির বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে ঢাকা। অন্যদিকে শক্তিশালী ঢাকার বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবের সাব্বির-মিরাজ-স্যামিরা।
ঢাকা ডায়নামাইটস
মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন, মোহাম্মদ শহীদ, আবু জায়েদ, ড্যারেন ব্র্যাভো, রবি বোপারা, মোসাদ্দেক হোসেন।
রাজশাহী কিংস
মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, উমর আকমল, সামিত প্যাটেল, ড্যারেন স্যামি, আবুল হাসান রাজু, ফরহাদ রেজা, মোহাম্মদ সামি, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার।
সূত্র: রাইজিংবিডি









